শব্দকল্প অভিধান / আ / আটকানো

আটকানো

ক্রিয়াবিশেষ্যবিশেষণ

  1. বলতে বলতে থামা “বই পড়ার সময় ও খুব আটকে যায়”
  2. পড়ে যাওয়া থেকে রক্ষা “তিন তলা থেকে পড়া যাওয়া বাচ্চাকে একজন যুবক সামনে এগিয়ে আটকাল”
  3. কারোকে কাগজ ইত্যাদি লাগাতে প্রবৃত্ত করা “ও দোকানদারকে দিয়ে ফটো লাগাল”
  4. প্রতিবন্ধকতা বা বাঁধার সৃষ্টি করা “ডাকাতরা রাস্তা আটকে দিয়েছে”
  5. কাউকে আগে যেতে না দেওয়া “পুলিশ মিছিলটিকে মোড়ের মাথায় আটকে দিল”
  6. চলে আসছে এমন কোনো বিষয় ইত্যাদিকে বন্ধ করা “রাজা রাম মোহন রায় সতীদাহ প্রথা বন্ধ করেছিলেন”
  7. কোনো বস্তুকে কোথাও স্থির ভাবে বসানো যাতে তা সহজে বেরোতে না পারে “সেপাইরা কামানটিকে পাথরের উপর আটকালো”
  8. কাজ সম্পূর্ণ করতে বিলম্ব করা “নিশ্চই তিনিই আমার কাজটা আটকেছে”
  9. নিচে থেকে কোনো উঁচু আধারের উপর এমন ভাবে টাঙ্গানো যাতে লাগানো অংশ ছাড়া বাকি সম্পূর্ণ অংশ নীচের দিকে থাকে “শ্যাম কুর্তাটাকে খুঁটিতে টাঙ্গালো”
  10. বাধা দেওয়া “রমার শাশুড়ি সব কাজেই ওকে আটকায়”
  11. কারোকে আটকে রাখা বা কোনো অবস্থায় স্থিত রাখার প্রক্রিয়া “কিছু জিনিস আটকানো আমার সাধ্যের মধ্যে নেই”
  12. আটকানোর প্রক্রিয়া “সৈনিকরা শত্রুদের সীমার মধ্যে প্রবেশ করা আটকাতে সফল হয়েছে”
  13. যা সেঁটে আছে “ও দেওয়ালে আটকানো কাগজ ছিঁড়ছে”
  14. কপাট বন্ধ করা “মহেশ বাইরে যাওয়ার সময় ঘরের দরজা আটকালো”

সমার্থক শব্দ

আটকে যাওয়াসামলানোলাগানোঅবরোধ করাঅবরুদ্ধ করাথামানোআটকে দেওয়াবন্ধ করা