শব্দকল্প অভিধান / ছ / ছাড়া

ছাড়া

ক্রিয়াবিশেষ্যক্রিয়াবিশেষণ

  1. কোনো কারণে কোনো কাজ না হওয়া “আমি দ্বিতীয় তথা পঞ্চম প্রশ্ন ছেড়েছি ”
  2. চলন্ত বস্তু ইত্যাদির এক স্হান থেকে অন্য স্থানে যাত্রা শুরু করা “এই ট্রেনটা দশটার সময়ে বারাণসীর দিকে যাত্রা করবে”
  3. নিজের বন্ধন থেকে মুক্ত করা “ও খাঁচায় বন্দী পাখীদের মুক্ত করে দিল”
  4. কোনও স্থান ইত্যাদি ছেড়ে চলে যাওয়া “আমি খুব তাড়াতাড়ি এই স্থান ত্যাগ করব”
  5. কোনও বস্তু বা প্রাণীর সঙ্গে সম্পর্কচ্ছেদ করার ক্রিয়া “পত্নী তথা বাচ্চাদের পরিত্যাগ করার পর ও কখনও সুখী ছিল না”
  6. কোনো জিনিষে বা কোনো জিনিষের উপরে ফেলা বা ছাড়া “তরকারীতে নুন দাও”
  7. কোনো ব্যক্তি বা বস্তুর অনুপস্থিতিতে “আমি আমার বাচ্চাকে ছাড়া থাকতে পারবো না”
  8. পরে থাকা বস্তুকে আলাদা করা “বাচ্চারা স্নান করার জন্য নিজের কাপড় খুলছে”
  9. কোনো কারণে কোনো কাজ না হওয়া “আমি পরীক্ষায় দুটি প্রশ্ন ছেড়ে দিয়েছি ”
  10. নেমে আসা বা না থাকা বা কোনো উচ্চ স্তর বা স্থিতি থেকে তার নীচের সামান্য বা স্বাভবিক স্তর, স্থিতিতে আসা “আজ সকালেই এর জ্বর নেমেছে ”
  11. ব্যবহার বা সেবন না করা (যা আগে করা উচিত) “মোহন দুই মাস আগেই মদ ছেড়েছে”
  12. দায়িত্ব দেওয়া বা কাউকে ভরসা করা “এই কাজটা আমি আপনাকে দিচ্ছি”
  13. কাউকে ছাড়া “ভগবান ছাড়া আর কোনো ভরসা নেই ”
  14. কোনো বস্তুর নিজের থেকে বাইরে কিছু ত্যাগ করা “এই গাড়ীটা খুব ধোঁয়া ছাড়ে”

সমার্থক শব্দ

বিদায় জানানোছেড়ে দেওয়াযাত্রা করামুক্ত করাস্থান ত্যাগ করাখালি করাপরিত্যাগ করাত্যাগ