শব্দকল্প অভিধান / ছ / ছাপা
ছাপা
বিশেষ্যবিশেষণক্রিয়া
- কাগজ, কাপড় ইত্যাদিতে ছাপা, খোদাই করা বা লেখা অক্ষর, চিত্র ইত্যাদির চিহ্ন “এই শাড়িতে জাহাজের ছাপ আছে”
- যা ছাপা হয়েছে “এই পুস্তকটি হল সরকারি প্রেস থেকে মুদ্রিত”
- ছাপার কাজ “এখনও আপনার বই ছাপা শুরু হয়নি”
- কালি ইত্যাদির সাহায্যে একটি বস্তুকে অন্য বস্তুর ওপর চাপিয়ে তাকে আকৃতি দেওয়া “নির্বাচন প্রচারক জায়গায়-জায়গায় দেওয়ালের ওপর নির্বাচন চিহ্ন ছাপছেন”
- ছাপা কল থেকে অক্ষর বা চিত্র অঙ্কন করা “এই পুস্তক নরুলা প্রিন্টসে ছাপা হয়েছে”
- ছাপার যন্ত্র বা ছাঁচে ছাপা “তার নতুন বই ছেপেছে”
- চিহ্নিত বা অঙ্কিত হওয়া “খামের উপর ডাকঘরের সিলমোহর ছাপা রয়েছে”
সমার্থক শব্দ