শব্দকল্প অভিধান / জ / জোড়া
জোড়া
ক্রিয়াবিশেষ্যবিশেষণ
- দুই বা তার বেশি বস্তু বা ভাগকে সেলাই করে, মিলিয়ে, আটকে বা অন্য উপায়ে এক করা “ছুতোর চেয়ারের ভাঙা পা জোড়া লাগাচ্ছে”
- সংখ্যার যোগফল বের করা “ছাত্র দশটা সংখ্যা বেই সহজেই জুড়ে ফেলল”
- কোনো প্রকারের সম্পর্ক স্থাপন করা “বিবাহ দুটি পরিবারের জোড়া লাগায়”
- একই প্রকারের এবং একই সঙ্গে ব্যবহৃত দুটি বস্তু যা একটি একক রূপে পরিচিত “আমার মেয়ের বছরে পাঁচ জোড়া চটি-জুতো লাগে”
- কোনও বস্তুর এমনভাবে পরস্পরের সাথে মিশে যাওয়া বা লেগে যাওয়া যাতে একটি অঙ্গ বা তল অন্যের সাথে লেগে থাকে “এই চেয়ারের ভেঙে যাওয়া হাতল জোড়া লেগে গেছে”
- যা জোড়া রয়েছে, সেঁটে বা লেগে রয়েছে “সমাসে সংযুক্ত শব্দ থাকে”
- অন্য কারও শেষে লাগানো বা সেঁটে দেওয়া “হার তৈরি করার জন্য সে সোনার তারগুলিকে জোড়া লাগালো”
- একজন মানুষের এক বারে এক সাথে পরার সব কাপড় “তিনি বাক্সে রাখা কাপড়ের এক জোড়া বের কর পরে নিলেন”
- নর এবং স্ত্রী এর যুগ্ম “শিকারী ক্রৌঞ্চ পক্ষীদ্বয়ের জোড়াটির মধ্যে একটিকে মেরে ফেলেছে”
- জোড়ার ক্রিয়া “এই চেনটি জুড়তে কত সময় লাগবে ?”
- দুজন ব্যক্তি,বস্তু ইত্যাদি যারা একে অপরের সঙ্গী বা একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত “ওদের যুগলে দেখতে খুব ভালো লাগে”
- পিছন থেকে জোড়া ,আলাদা বা বাইরে থেকে বাড়ানো বা মিশ্রিত “তুকারামের গাথায় কিছু রচনা জোড়া আছে”
সমার্থক শব্দ
লাগানোসেঁটে দেওয়াযোগ করাজোড়া লাগানোজোড়া লেগে যাওয়াযুক্ত হওয়াসংযুক্তসংবদ্ধ
Related words