শব্দকল্প অভিধান / থ / থাকা

থাকা

ক্রিয়াবিশেষ্য

  1. আগে অগ্রসর না হওয়া বা প্রস্থান না করা “রাস্তা অবরুদ্ধ থাকার জন্য আমরা বহু ঘন্টা সেখানে আটকে ছিলাম”
  2. থাকার স্থান দেওয়া “অতিথিদের ঘরে থাকতে দেওয়া হয়”
  3. সত্ত্বা,অস্তিত্ত্ব,উপস্থিতি প্রভৃতি সূচিত করার মূখ্য এবং অধিক প্রচলিত ক্রিয়া “রমা এই ঘরে রয়েছে”
  4. (জীবনযাপন করার জন্য) বসবাস করা “ওই শ্রমিক পাশের ঝুপরিতে থাকে”
  5. তাড়াতাড়ি খারাপ বা নষ্ট না হওয়া বা কাজে আসা “ভালো কোম্পানির উৎপাদিত পণ্য বেশীদিন টেকে”
  6. কোথাও আশ্রয় নেওয়া “আমি যখনই দিল্লীতে যাই, শর্মাজীর ওখানে থাকি”
  7. খারাপ না হওয়া “ফ্রিজে জিনিষপত্র অনের দিন পর্যন্ত থাকে ”
  8. স্থায়ী রূপে কোথাও বাস করা “আমার দেওর আমেরিকায় বসবাস করে”
  9. কারও বাড়িতে বহু দিন পর্যন্ত থাকা “বহুদিন ধরে সে এখানেই থাকছে”
  10. থাকার কাজ “থাকার জন্য এই জায়গাটা ভালো”
  11. কোনও বস্তু, জায়গা ইত্যাদিতে রাখা বা তার অন্তর্গত হওয়া “ট্যাঙ্কিতে জল আছে, এই বোতলে দুধ আছে”
  12. কোন বিশেষ অবস্হায় থাকা বা কোন বিশেষ অবস্হা বজায় থাকা “এখানকার আবহাওয়া বেশীরভাগ সময় একই রকম থাকে”

সমার্থক শব্দ

আটকে থাকাবাস করাটেকেচলাথেকে যাওয়াবসবাস করানিবাস করাডেরা জমানো