শব্দকল্প অভিধান / দ / দেখা
দেখা
বিশেষণবিশেষ্যক্রিয়া
- যা অবলোকন করা হয়েছে “সে সমস্ত অবলোকিত দস্তাবেজগুলিকে বরিষ্ঠ অধিকারীর কাছে পৌঁছে দিল”
- ভালো করে পরীক্ষা করে দেখার ক্রিয়া “প্রয়োগ করার সময়ে ভালো করে দেখেই সিদ্ধান্তে পৌঁছানো উচিত”
- কোনো বস্তু, ব্যক্তি ইত্যাদিকে পরীক্ষা করে দেখা যে সে ওই কাজের জন্য যোগ্য কিনা “এই ছোট কাজটার মাধ্যমে আমি এটা পরীক্ষা করছি যে ও আমার কাজের উপযুক্ত কিনা”
- চোখ দিয়ে কোনও ব্যক্তি বা পদার্থ ইত্যাদির রূপ রঙ ইত্যাদির জ্ঞান প্রাপ্ত করা “শ্যাম মন দিয়ে মহাত্মা গান্ধির ছবি দেখছে”
- কোনও কাজ, কথা বা ব্যবহারকে সুক্ষভাবে পরীক্ষা করার ক্রিয়া “সে ক্ষেতের কাজ নিরীক্ষণ করছিল”
- দুই বা বেশ কয়েকজন ব্যাক্তির পরস্পরের সামনাসামনি আসার প্রক্রিয়া “আজ একজন ভালো মানুষের সাথে দেখা হল”
- কোনও ব্যাক্তি বা বস্তু ইত্যাদির প্রতি মনোযোগ দেওয়া “আমার স্ত্রী এখন চাকরি ছেড়ে বাচ্চা ও ঘর সামলাচ্ছে”
- কোনও বস্তু বা কাজ দেখাশোনা করার সময়ে তা ঠিক রাখার জন্য আর ভালোভাবে চালিয়ে যাওয়ার ক্রিয়া বা ভাব “ভালোভাবে দেখাশোনা করার ফলে জিনিষপত্র বেশিদিন পর্যন্ত সুরক্ষিত থাকে”
- কোনো বিষয় নিয়ে মনে মনে বিচার করা অথবা মাথার প্রয়োগ করা “এই প্রশ্নের উত্তরের জন্য আমি অনেক চিন্তা করেছি কিন্তু সফলতা পায়নি”
- যাচাই করার কাজ হওয়া “পনেরোটা খাতা দেখা হয়েছে”
- বোধ হওয়া “এই দুই বছরে আমি অনেক কিছু অনুভব করেছি”
- কোনো বস্তুর ব্যাপারে নিশ্চিত হওয়া “আমি সকালবেলায় বেরোনোর আগে দেখি যে ঘরের জানালা,দরজা বন্ধ আছে কি না”
- নিরীক্ষণ করা “আমি এই যন্ত্রের কার্যপ্রণালী দেখেছি”
- নজর দেওয়া “আপনি দেখেছেন,আজকালকার বাচ্চারা কি রকম ব্যবহার করছে”
- আগে থেকে জানা “এ সবই দেখা জিনিস,কিছু নতুন দেখান”
- যা দেখা হয়েছে “কবি নিজের কবিতায় অবলোকিত দৃশ্যের খুব সুন্দর বর্ণনা দিয়েছেন”
- দেখার ক্রিয়া “ছেলেকে দেখার আগেই ও চোখ বুজল”
- যা দেখা বা পরীক্ষিত হয়েছে “শিক্ষক পরীক্ষিত বইগুলো ফেরৎ দিয়ে দিয়েছেন”
- বিশেষ বস্তু,সময়,অবস্থা ইত্যাদি পাওয়ার ইচ্ছা করা “ভারত নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা করার জন্য উপযুক্ত সময় খুঁজছে”
- বই,প্রবন্ধ,খবর ইত্যাদি মন দিয়ে পড়া “আজকের খবরের কাগজ তো আপনি নিশ্চয় দেখেছেন”
- ত্রুটি,ভুল ইত্যাদি বার করা বা গুণ,বৈশিষ্ট্য জানার জন্য কোনো জিনিস পড়া “যতক্ষণ না আমি দেখি, ততক্ষণ নিজের লেখা ছাপাবার জন্য পাঠাবেন না”
- দর্শক হিসাবে কোথাও উপস্থিত হয়ে বা পৌঁছে কিছু দেখা “আজ বাড়ির সব লোক সিনেমা দেখতে গেছে”
- কোনো ব্যক্তির কাজ,গতিবিধি ইত্যাদির উপর এমন ভাবে খেয়াল রাখা যাতে সে কোনো সীমা লঙ্ঘন করতে না পারে “পুলিশ অপরাধীর গতিবিধির উপর নজর রাখছে”
সমার্থক শব্দ
অবলোকিতদৃষ্টঅবলোকনদৃষ্টিপাতপরীক্ষা করানিরীক্ষণ করানিরীক্ষণপর্যবেক্ষণ
Related words