শব্দকল্প অভিধান / ব / বানানো

বানানো

ক্রিয়াবিশেষ্য

  1. চূর্ণকে পিণ্ডরূপে নিয়ে আসা “বৌদি বেসনের লাড্ডু পাকাচ্ছে”
  2. অস্তিত্বে নিয়ে আসা “কুমোর ঘড়া তৈরি করছে”
  3. কোনও পদ, মর্যাদা বা অধিকারের অধিকারী হওয়া “বিধায়ক জোগীজীকে ছত্তিশগড়ের প্রথম মুখ্যমন্ত্রী বানিয়েছেন”
  4. এক রূপ থেকে অন্য রূপে নিয়ে আসা “জাদুকর রুমালকে ফুল বানিয়ে দিলেন”
  5. রান্না করার বা বানানোর ক্রিয়া বা পাকানোর ক্রিয়া “রুটি বানানোর পরই মা শান্তি পেল ”
  6. ছাদ বা ছাউনি বানানো “তিনি চারজন মজুরকে দিয়ে এই ছাউনি বানিয়েছেন”
  7. তৈরী করার কাজ করা “সংযোগিতা বউএর গয়না এখন থেকেই তৈরী করিয়ে রেখেছে”
  8. বাঁধার বা বানানোর কাজ “ঘরের বাঁধাই শুরু হয়ে গেছে”
  9. বানানোর কাজ অন্য কারওকে দিয়ে করানো “শাহজাহান মুমতাজের স্মৃতিতে তাজমহল বানিয়েছিলেন”
  10. খেলায় সংখ্যা,নম্বর বা কোন লক্ষ্য প্রাপ্ত করা “আমরা দুটো গোল করেছি”
  11. কাউকে নিশ্চিত গুণ দেওয়া বা গুণ বা লক্ষণ দ্বারা যুক্ত করা “আমাকে মূর্খ বানিয়ো না”
  12. কোনও কাজ বস্তু ইত্যাদির জন্য উপযুক্ত হওয়া “সেগুনের কাঠে চেয়ার, মাদুর ইত্যাদি বানানো হয়”
  13. উন্নতি বা অবনতিতে সহায়তা করা “অনুশাসন আমাদের মহান বানায়”
  14. কোনও ধাতুকে আকার দেওয়া বা উপযুক্ত বানানো বা উন্নত করা “ও লোহা দিয়ে কোনও বিশেষ উপকরণ বানাচ্ছে”
  15. কোন একটি রূপে নিয়ে আসা “সে এই বাড়ীটিকে নিজের নিবাস স্হল বানিয়েছে”
  16. থাকার জায়গা বানানো “যে কোনো ভাবে ও এই শহরে একটা ঝুপড়ি বানিয়েছিল”

সমার্থক শব্দ

পাকানোতৈরী করাতৈরি করানির্মাণ করারচনানিযুক্ত করাবানিয়ে দেওয়াকরে দেওয়া