শব্দকল্প অভিধান / ল / লাগানো
লাগানো
ক্রিয়াবিশেষ্যবিশেষণ
- কোনো বড়ো বস্তুতে কোনও ছোটো বস্তু সূচ সুতো ইত্যাদি দিয়ে জোড়া “লতা কুর্তায় বোতাম লাগাচ্ছে”
- দুই বা তার বেশি বস্তু বা ভাগকে সেলাই করে, মিলিয়ে, আটকে বা অন্য উপায়ে এক করা “ছুতোর চেয়ারের ভাঙা পা জোড়া লাগাচ্ছে”
- কাজে সংলগ্ন করা “এক একর ক্ষেতের ফসল কাটার জন্য কৃষকেরা পাঁচজন লোক লাগালো”
- কোনো বস্তুতে কোনো বস্তু বসানো “স্বর্ণকার সোনার আংটিতে হীরে বসালো”
- কারোকে কাগজ ইত্যাদি লাগাতে প্রবৃত্ত করা “ও দোকানদারকে দিয়ে ফটো লাগাল”
- কোনো একটা বস্তুর তলের উপর অন্য বস্তু লাগানো “কিছু লোক রুটির ওপর ঘি লাগায়”
- চারাগাছ লাগানো “মালী গামলায় গোলাপের কলম লাগিয়েছে”
- কোনো জায়গায় পৌঁছানো “ড্রাইভার গাড়িটিকে স্ট্যাণ্ডে লাগিয়ে দিয়েছে”
- কোনো বস্তুকে প্রয়োজনের থেকে বেশী ব্যবহার করা “এই গাড়িটা খুব পেট্রল খায়”
- কারও উপর দোষ লাগানো “সে নিজের দোষটা আমার উপর লাগাল”
- লাগানোর ক্রিয়া “গাছ লাগানোই শুধু জরুরী নয় তাদের দেখাশোনা করাও দরকার”
- চোখে কাজল লাগানো “ছোটো বাচ্চাদের কাজল পরানো হয়”
- সম্ভোগ করা (সমাজবিরোধীদের বুলি) “তোর লায়লাকে কখনও লাগিয়েছিস কী না”
- পরস্পর এমন ভাবে মিলিত হওয়া যাদে দুজনের পার্শ্ব বা তল পরস্পরের সঙ্গে লেগে যায় “তুমি নিজের শরীরটা আমার সঙ্গে লাগিও না”
- মেহেন্দি, হলুদ, পান ইত্যাদির রঙ লাগা “ওর হাতে মেহেন্দি লেগেছে”
- একটা বস্তুর উপরে অন্য বস্তু লাগানো বা আটকানো “সুনার রূপোর নুপূরের উপরে সোনার জল লাগিয়েছে”
- নিবেশ করা “সে নিজের অনেক পয়সা শেয়ারে লাগিয়েছে”
- কোনও বস্তু লাগানোর বা অধিস্থাপিত করার ক্রিয়া “দূরভাষ লাগাতে বেশি সময় লাগবে না”
- যা লেগে আছে বা যা লাগানো হয়েছে “ও দেওয়ালে লাগানো ঘড়ি নামাচ্ছে”
- যা সেঁটে আছে “ও দেওয়ালে আটকানো কাগজ ছিঁড়ছে”
- কোনো প্রকার কাজ বা ব্যবহার শুরু করা “সে ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগায়”
সমার্থক শব্দ
বোনাজোড়াসেঁটে দেওয়াবসানোআটকানোরোপণ করাখাওয়াআরোপ করা
Related words