শব্দকল্প অভিধান / ক / কাঁটা

কাঁটা

বিশেষ্য

  1. কোনও জিনিস ফাসানো বা টাঙানো ইত্যাদির জন্য বানানো লোহা ইত্যাদির বাঁকা কাঁটা “সে পরে যাওয়া কাপড়গুলো আকশিতে তুলে রাখল”
  2. একটা গোল মাথাওয়ালা ছুঁচ যা দিয়ে কাগজ ইত্যাদির টুকরো আটকানো হয় “আমি একটা আলপিনের বাক্স কিনলাম”
  3. গাছের ডাল,কাণ্ড,পাতা ইত্যাদি থেকে এগিয়ে থাকা অংশ যা সূচের মতো হয় “জঙ্গল দিয়ে যাওয়ার সময় ওর পায়ে কাঁটা ফুটে গেল”
  4. কোনও মাপক উপকরণে লাগানো লম্বা, পাতলা, ধারালো অংশ যা কোনও মাপ বোঝায় “কম্পাসের কাঁটা উত্তর দক্ষিণ দেখায়”
  5. লোহার ঘোরানো বা সোজা পেরেক “সে কাঠের খেলনা বানানোর জন্য কাঁটার ব্যবহার করে”
  6. মাছের শরীরের ভেতরে যে কাঁটার মতো দেখতে অস্হি থাকে “মাছ খাওয়ার সময় রামুর মুখে কাঁটা ফুটে গেল”
  7. মাছ ধরার জন্য ব্যবহৃত ছিপের কাঁটা “মাছ ধরার জন্য মোহন কাঁটায় চারা লাগালো”
  8. ত্রিশুলের মতো এক উপকরণ যা দিয়ে ভোজন করা হয় “কাঁটা, ছুড়ি দিয়ে সবাই খেতে পারে না”
  9. সূঁচ বা কিলের সমান কোনো সূঁচালো বস্তু “রাম চারদিকের দেওয়ালে কাঁটা লাগিয়েছে”
  10. কোনো উপকরণে সেই কাঁটা যা কোনো বিশেষ পরিমাণ,অংক,দিক ইত্যাদি নির্দেশ করে “এই ঘড়ির ঘন্টার কাঁটা আটকে গেছে”
  11. ধাতুর তৈরী সেই পাতলা ছড় যা দিয়ে উলের জামা বোনা হয় “রিতা কাঁটা দিয়ে সোয়েটার বুনছে”
  12. চুড়িপ্রস্তুতকারকের এক প্রকার যন্ত্র “চুড়িপ্রস্তুতকারক কাঁটা দিয়ে চুড়ি রঙ করে”

সমার্থক শব্দ

আকশিআলপিনপিনকন্টকপেরেকমাছের কাঁটাবরশি

Related words

কাঁটা গাছকাঁটাওয়ালাকাঁটাছেঁড়াকাঁটাযুক্তকাঁটাহীন