শব্দকল্প অভিধান / খ / খাওয়ানো

খাওয়ানো

ক্রিয়াবিশেষ্য

  1. খাওয়ার জন্য খাদ্য পরিবেশন করা “ও নিজের পিতার শ্রাদ্ধে শতাধিক পণ্ডিতকে খাইয়েছে”
  2. কারোর মুখে নিজের হাতে করে খাদ্যবস্তু দেওয়া “মা নিজের বাচ্চাকে আদর করে খাওয়াচ্ছে”
  3. খাওয়ানোর কাজ অন্য কাউকে দিয়ে করানো “সীতা বাবাকে দিয়ে তার বাচ্চাটিকে খাওয়াচ্ছে”
  4. অল্প অল্প করে কারও মুখে দেওয়া “অন্নপ্রাসনের দিন বাচ্চাদের প্রথমবার ভাত খাওয়ানো হয়”
  5. কারোকে যত্ন করে ভোজন করানো “অন্ত্যোষ্টি ক্রিয়ার পরে ও ব্রাহ্মণদের ভোজন করালো”
  6. খাওয়ায় প্রবৃত্ত করা “পাখি নিজের বাচ্চাদের চারা খাওয়াচ্ছে”
  7. খাওয়ানোর ক্রিয়া “বাচ্চাকে খাবার খাওয়ানোর পর ও চলে গেল”

সমার্থক শব্দ

খাবার খাওয়ানোভোজন করানো