শব্দকল্প অভিধান / গ / গর্ত

গর্ত

বিশেষ্য

  1. গভীর তল বা স্হান “এক অন্ধ ব্যক্তি গর্তে পড়ে গিয়েছিল”
  2. মাটির নীচে খুঁড়ে বানানো জীবজন্তুদের থাকার ছোটো জায়গা “সাপ নিজের গর্তে ঢুকে গেছে”
  3. কোনও গাছের চারদিকে বানানো পরিবেষ্ঠিত গর্ত যাতে সেঁচনের জন্য জল দেওয়া হয় “সে গাছে জল দেওয়ার জন্য পরিবেষ্ঠিত গর্ত বানিয়েছে”
  4. দেওয়ালে করা সেই গর্ত যেখান দিয়ে ঢুকে চোর চুরি করে “মহাজনের ঘরে সিঁধ কেটে চোর সিন্দুক উঠিয়ে নিয়ে গেছে”
  5. গুলি ডান্ডা, গুলি প্রভৃতি খেলায় যে গর্ত খোঁড়া হয় “রামু গুলিটা গর্তের কাছে ফেলেছে”
  6. সেই গর্ত যাতে কুমোরের চাকার কীলক রাখা থাকে “কুমোরের চাকা গর্তের উপরে থাকে”
  7. কুমোরের চাকার সেই গর্ত যার মধ্যে রেখে চাকা ঘোড়ানো হয় “কুমোর আঙুল গর্তে দিয়ে চাকা ঘোড়াচ্ছে”
  8. জল বা কোনো তরল পদার্থে ভরা অগভীর গর্ত “রাস্তার দুই ধারে অনেকগুলি গর্ত রয়েছে”
  9. সেই গর্ত যা বর্ষাকালে মাটি বসে গেলে তৈরী হয় “কাঁচা রাস্তায় জায়গায় জায়গায় গর্ত আছে”
  10. বাঘের গর্ত “শিকারীরা বাঘকে ধরার জন্য গর্তের আশেপাশে জাল বিস্তার করে দিল”

সমার্থক শব্দ

বিবরসিঁধসাঁধিকোটরসুড়ঙ্গখোদলখোঁড়লখোন্দল

Related words

গর্ত করা