শব্দকল্প অভিধান / ঘ / ঘোরা

ঘোরা

ক্রিয়াবিশেষ্য

  1. কোনও বস্তুর স্থান পরিবর্তন না করে নিজের অক্ষে আবর্তন করা “পৃথিবী নিজের অক্ষের ওপর ঘোরে”
  2. দিক পরিবর্তন করা “ও ঘর থেকে স্কুল যাওয়ার জন্য বেরোল কিন্তু তালের দিকে ঘুরে গেল”
  3. কোনও স্থানে ঘোরাফেরা করা “আমরা গোয়াতেও ঘুরেছি”
  4. মনোরঞ্জনের জন্য বা ব্যায়াম, বায়ুসেবন, স্বাস্থোদ্ধার ইত্যাদির জন্য চলাফেরা করা “ও বাগানে ঘুরছে”
  5. মনপরিবর্তণ বা অন্য কোনও কারণে পর্যটন-স্থল ইত্যাদি ঘুরতে যাওয়ার ক্রিয়া “এই পর্যটক দল গোটা ভারত পর্যটন করে ফিরছে”
  6. পিছনের দিকে ঘোরা “রামের ডাক শুনে শ্যাম ফিরে এল”
  7. কারও আশেপাশে ঘুরেফিরে থাকা “মনজীতকে যখনই দেখা যায় তখনই সে নিজের সহপাঠীর আশপাশে ঘুরছে”
  8. দেখা করার উদ্দেশ্যে কারও বাড়ি যাওয়ার ক্রিয়া “লোকেদের বাড়ি বাড়ি ঘুরতেই সারা দিন কেটে গেল”
  9. ঘোরার প্রক্রিয়া “পৃথিবীর ঘূর্ণনের কারণে দিনরাত হয়”

সমার্থক শব্দ

চক্কর খাওয়াআবর্তিত হওয়াপর্যটন করাঘোরা-ফেরাহাঁটাপর্যটনভ্রমণপরিভ্রমণ

Related words

ঘোরা-ফেরাঘোরানো