শব্দকল্প অভিধান / ছ / ছাউনি

ছাউনি

বিশেষ্য

  1. মৃদঙ্গ, তবলা, ঢোল ইত্যাদির মুখে লাগানো গোল চামড়া “এই ঢোলের দুটো ছাউনিই খারাপ হয়ে গেছে”
  2. বাড়ির খড় ইত্যাদির ছাত “বৃষ্টিতে ছাউনি থেকে জল পড়ছে”
  3. সৈনিকদের থাকার জায়গা “এটি গোর্খা রেজিমেন্টের ছাউনি”
  4. ক্ষেতে মাচার উপরের ছাপড়া “এই মাচার ছাউনি ঝড়ে উড়ে গেছে”
  5. একপ্রকার মোটা কাপড় যা দিয়ে কোনো স্থান ঘেরা থাকে “তাঁবুর চারিদিকে ছাউনি লাগানো আছে”

সমার্থক শব্দ

শিবিরচাঁদোয়াশামিয়ানা