শব্দকল্প অভিধান / জ / জমা

জমা

বিশেষণক্রিয়াবিশেষ্য

  1. যা প্রবাহিত হয় না “জমা জলে বহু রোগের জীবাণু পাওয়া যায়”
  2. একত্রিত করা বা এক জায়গায় নিয়ে আসা হয়েছে এমন “এই বছর পূণ্যস্নানের মেলায় একত্রিত হওয়া লোকেদের মধ্যে দৌড়াদৌড়ি পড়ে গেল”
  3. চিন্তাধারা বা স্বভাবে সাদৃশ্য থাকার কারণে সম্পর্ক হওয়া বা বজায় থাকা “আজকাল ওদের দুজনের মধ্যে ভালো জমে”
  4. জমে যাওয়া বা জমানোর ক্রিয়া বা ভাব “দই-এর জমাটা ভালো হয়েছে”
  5. হাত দিয়ে কাজ করবার পুরো অভ্যাস হওয়া “আমার হাতটা এই কাজে জমে গেছে”
  6. রাখা “দোকানদার জমা মাল দুগুণ দামে বিক্রী করছে”
  7. খাতা বা বইয়ের সেই অংশ যাতে প্রাপ্ত ধনের হিসেব দেওয়া থাকে “জমায় পঞ্চাশ হাজার দেখাচ্ছে”
  8. বাঁচিয়ে অথবা একত্র করে রাখা অর্থ “দু বছরের সমগ্র জমানো অর্থের পরিমাণ দু হাজার টাকা”
  9. সুরক্ষিত রাখার জন্য কারোর কাছে আমানত হিসাবে রাখা “ব্যাঙ্কে জমা অর্থের সুদ দিয়েই সংসারের খরচ চলে”

সমার্থক শব্দ

অপ্রবাহিতশান্তপ্রবাহহীনস্থিরগতিহীনএকত্রিতএকত্রসমগ্রীকৃত

Related words

জমা করাজমা ধনজমা হওয়াজমা-পুঁজিজমাট বাঁধাজমাদার