শব্দকল্প অভিধান / ল / লাফানো

লাফানো

ক্রিয়াবিশেষ্য

  1. বেগের সঙ্গে উপরে ওঠা “পুকুরে মাছেরা লাফাচ্ছে ”
  2. লাফানোর ক্রিয়া বা ভাব “লাফালে হাতে পায়ে চোট লাগতে পারে”
  3. লাফিয়ে লাফিয়ে চলা “উঠানে চড়াই পাখী লাফাচ্ছে”
  4. লাফ দিয়ে কোথাও পৌঁছানো “চোর পুলিশের থেকে বাঁচার জন্য নদীতে ঝাঁপ দিল”
  5. আনন্দ বা উত্তেজনায় আত্মহারা হয়ে যাওয়া “ঠাকুরমা নাতি হওয়ার আনন্দে লাফাচ্ছে”
  6. কোনো অঙ্গে সহসা স্ফূরণ হওয়া “আমার চোখ লাফাচ্ছে”
  7. হঠাৎ আশ্চর্য অথবা খুব বেশী খুশী হওয়ার অবস্থা বা আবেগ ইত্যাদির কারণে শরীর বা অঙ্গ নাড়িয়ে কিছুটা উপরে ওঠা “ঘরে সাপ দেখে ও লাফিয়ে উঠল”
  8. কোনো ফেলা বস্তুর মধ্যবর্তী অংশে পড়ে গিয়ে মাটি ছোঁয়া এবং আবার লাফিয়ে সামনে এগিয়ে যাওয়া “সীমায় পৌঁছানোর আগে বলটা চারবার ড্রপ খেয়েছে”

সমার্থক শব্দ

লাফ দেওয়ালাফিয়ে চলাঝাঁপ দেওয়াকাঁপালাফালাফি করাড্রপ খাওয়া